চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু
বন্দরনগরী চট্টগ্রামে থেকে শুরু হচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২৩। নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে'তে ৪ দিনব্যাপী এই ফেয়ার অনুষ্ঠিত হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৬টি, বিল্ডিং ম্যাটেরিয়ালস ৫টিসহ মোট ৪৮টি স্বনামধন্য প্রতিষ্ঠান এবার মেলায় অংশগ্রহণ করবে।
বুধবার দুপুরে নগরীর রিহ্যাব কার্যালয় হলরুমে এক সংবাদ সম্মেলনে ফেয়ারের বিস্তারিত তুলে ধরেন রিহ্যাব সহ সভাপতি ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিনের রিহ্যাব ফেয়ার অনুষ্ঠিত হবে হোটেল রেডিসন ব্লু বে'র মোহনা হলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি থেকে আবাসন মেলার উদ্বোধন করবেন ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন , চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, দি চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম ।
সম্মেলনে আবদুল কৈয়ুম চৌধুরী সাংবাদিকদের জানান, বিগত সময়ে রিহ্যাব ১৪ টি ফেয়ার সফলভাবে সম্পন্ন করেছে। ২০০১ সাল থেকে রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালির রোম, কানাডা, সিডনি, কাতার ও দুবাইয়ে রিহ্যাব ফেয়ার সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের ফেয়ারে একবারের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং মাল্টিপল টিকিটের প্রবেশমূল্য ১০০ টাকা। মাল্টিফল টিকিট নিয়ে দর্শনার্থীরা ৪ বার মেলায় প্রবেশ করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ফেয়ার চলবে। মেলায় দর্শনার্থীদের জন্য প্রতিদিন রয়েছে র্যাফল ড্র এর মাধ্যমে আকর্ষণীয় প্রাইজ। টিকিট থেকে প্রাপ্ত আয় দুস্থদের সহায়তায় ব্যয় করা হবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট লায়ন শরীফ আলী খান, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কো-চেয়ারম্যান ইন্জিনিয়ার মো. দিদারুল হক চৌধুরী, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কো-চেয়ারম্যান মাহবুব সোবহান জালাল তানভীর প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ