প্রশাসনের পরিচয়ে বাসা থেকে ব্যবসায়ীকে অপহরন
আশুলিয়া থানাধীন কবিরপুর এলাকার সেন্টুমিয়ার বাসার ভাড়াটিয়া মোঃ হালিম খাঁ নামক এক ব্যবসায়ীকে গত ১৯ শে ফেব্রুয়ারী রাতে ডেকে নিয়ে কৌশলে অপহরন করেছে বলে জানাই পরিবারের সদস্যরা।
মোঃ আব্দুল হালিম খান পিতাঃ মৃতঃ মজিবর রহমান খান গ্রামঃ চরপাড়া ইবি থানাধীন কুষ্টিয়া জেলার বাসিন্দা। গত ৮/৯ বছর যাবৎ তিনি কবির পুর সেন্টু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে থাকেন। প্রতিবেশী এবং বাড়ির মালিক এবং ভুক্তভোগীর স্ত্রী এবং ছেলে মেয়ের কাছে জানতে চাইলে তারা বলেন যে গত ১৯ শে ফেব্রুয়ারী রাত ৮ টার দিকে ৪ জন অপরিচিত ব্যক্তি এসে ভুক্তভোগীকে কথা আছে বলে ডেকে নেয়। প্রয়োজনীয় কথা শেষে চলে আসবে বলে জানাই। কিন্ত নিয়ে যাওযার পর এক ঘন্টা পর চলে আসবে বলে পরিবারকে জানালেও এখনও পর্যন্ত কোন সন্ধান না পাওয়ায় গত ২০/৩/২৩ ইং তারিখে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার বিবরনে জানা যায় যে, সে বাইপাইলে মোঃ রুবেল হোসেনের সাথে যৌথ কাচা মালের ব্যবসা করেন। রুবেল হোসেন চাপাইনবাগন্জ, রাজশাহীর বাসিন্দা। বর্তমান ব্যবসায়ীক কারনে বাইপাইলে বাস করে। অভিযোগ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপ -পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম প্রকৃত রহস্য উৎঘাটনের জন্য সচেষ্ট আছেন বলে জানান। এই বিষয়ে ২২ শে ফেব্রুয়ারী( বুধবার) আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে যার নং-২১৪৬
এই বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কে জিঙ্গাসা করলে তিনি জানান ঘটনাটি সত্যতা যাচাই পুর্বক সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সহযোগিতার আশ্বাস দেন।উল্লেখ্য যে এখনও পযর্ন্ত ভুক্তভোগীর কোন সন্ধান পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন