ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ধীপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২৯-৫-২০২১ দুপুর ৪:৫৭
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপ‌জেলার ধীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়া‌মিন এ‌মি‌লি ভবনটির উদ্বোধন করেন। প্রায় ১‌ কো‌টি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ভবনটি। ধীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নির্মাণকাজ চলতি বছরে শেষ হয়েছে।
 
পরে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো. আক্তার হে‌সেন মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাগুফতা ইয়া‌মিন এ‌মি‌লি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না‌হিদা পার‌ভিন। 
 
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোনায়েম সরকার, টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, ভাইস চেয়ারম্যান নাহিদ খান, মহিলা  ভাইস চেয়ারম্যান অ্যাড. নাছিমা আক্তার, টঙ্গিবাড়ী উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম প্রমুখ। 

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার