টঙ্গীতে গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬০০ টাকা সহ ০২ জন আসামী কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায় ২১শে ফেব্রুয়ারী টঙ্গী পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনাকালে আসামী ১। মোঃ বাবু (২৭) কে মিলগেইট ট্রাক স্ট্যান্ড হতে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩২০ টাকা সহ আটক করা হয়। এসময় তাকে গাঁজার বিষয়ে জিজ্ঞাসা করলে ২ নং আসামী আবু বক্কর (৩২) এর নিকট হইতে গাজা ক্রয় করে বলে জানায়। পরবর্তীতে জিন্নাত মহল্লায় অভিযান করে ২ নং আসামী আবু বক্কর (৩২) কে ৩০০ গ্রাম গাঁজা ও গাজা বিক্রির নগদ ২৮০ টাকা সহ গ্রেফতার করা হয়। ২নং আসামীকে জিজ্ঞাসাবাদে ৩ নং পলাতক আসামী সাহা আলী (৩০) এর কাছ থেকে গাঁজা ক্রয় করিয়া বিক্রয়ের কথা স্বীকার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত টঙ্গী ও আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। টঙ্গী পশ্চিম থানার মামলা নং ১১, তাং ২২/০২/২০২৩ খ্রীঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১৯(ক)/৪১।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied