দুই মাসে ৫৮ মামলাসহ ১২ লাখ টাকা জরিমানা
যোগদানের পর দুই মাসে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ৫৮টি মামলায় ১১ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় ও ৬ জনকে কারাদন্ড দিয়েছেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। এমন ভূমিকায় প্রশংসায় ভাসছেন তিনি। ২০২২ সালের ২১ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাতকানিয়ায় যোগদান করেন ৩৭ তম বিসিএ’র আরাফাত সিদ্দিকী। যোগদানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রথম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চলতি বছরের ৩ জানুয়ারি।
এরপর ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৮টি মামলায় ১১ লাখ ৮৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় ও ৬ জনকে দিয়েছেন বিভিন্ন মেয়াদে সাজা।ফসলি জমির মাটি কিংবা পাহাড় কাঁটার সংবাদ শোনা মাত্রই ছুটে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করছেন তিনি।গত ১২ ফেব্রুয়ারি রবিবার বিকালে পাহাড় কাটার দায়ে বাজালিয়ার ফরহাদুল ইসলাম নামের একজনকে দুই লক্ষ টাকা জরিমানা করে সাতকানিয়া উপজেলা প্রশাসন। উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া এলাকায় এ অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।
গত ৫ ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাতে ফসলি জমির মাটি কাটার দায়ে চারজনকে ২০ দিন করে কারাদণ্ড দেন উপজেলা প্রশাসন। উপজেলার সদর ইউনিয়নের বারদোনা এলাকায় এ অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। কারাদণ্ড প্রাপ্তরা হলেন— মো. মিনহাজ উদ্দিন (১৯), মো. কফিল উদ্দিন (২২), মো. হানিফ (২২) ও মো. নাজিম উদ্দিন (৩৫)।
গত ২ ফেব্রুয়ারি উপজেলার পশ্চিম ঢেমশা এলাকায় রাতের আঁধারে স্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রাকযোগে পাচারের সময় মনছুর উদ্দিন (২৭) ও খোরশেদ আলম (৩৫) নামে দুই ব্যক্তিকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১০দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
গত ২৫ জানুয়ারি উপজেলার এওচিয়ার ছনখোলা এলাকায় একটি ইটভাটার মালিক পাহাড় কেটে ইট তৈরির কাজে ব্যবহার করছিল। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী সেখানে অভিযান চালিয়ে মো. আবদুর রহিম নামের এক ইটভাটা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেন। এছাড়া গত ২২ জানুয়ারি সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া এলাকায় ডলু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. শফি (৪২) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।
কোনো অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। তিনি বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত