ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কলারোয়ায় গলায় বাইন মাছ ঢুঁকে প্রতিবন্ধী শিশুর মৃত্যু


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ১১:৪৬

গতকাল সাতক্ষীরা কলারোয়ায় মাছ নিয়ে খেলতে গিয়ে গলায় বাইন মাছ ঢুঁকে গোলাম রসূল (১৩) নামের এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে৷ বুধবার ২২ ফেব্রুয়ারি দুপুর ১২ টার  দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের পিতার নাম নজরুল ইসলাম, তিনি পেশায় একজন ভ্যানচালক, বাড়ি উপজেলার পুটুনি গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত  ডাঃ তানভীর জাহান দৈনিক সকালের সময়কে জানান এদিন দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী ওই শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসে শিশুর পরিবারের লোকজন।ওই সময় প্রাথমিক চিকিৎসায়  শিশুটির জ্ঞান হারিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত হই ৷ তাৎক্ষণিক ভাবে উন্নত চিকিৎসা বা ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। ততক্ষণে  শিশুটি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে৷প্রতিবেশী গোলাম কিবরিয়া বলেন, পুটুনি গ্রামের বিলে মাছ ধরার সময় মাছ নিয়ে খেলতে গিয়ে গলার ভিতর বাইন মাছ ঢুকে যায়৷ এ ঘটনা জানার সাথে সাথে শিশুকে মোটর সাইকেল যোগে স্থানীয় হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার ই সি জি সহ কয়েক ধরনের পরীক্ষা করার পরও বাঁচানো যায়নি ৷শিশুর মা আশুরা বিবি বলেন, আমার ছেলে ও মেয়ে দু’জনই বাক প্রতিবন্ধী৷ সকাল থেকে ছেলের সাথে নিয়ে বিলে মাছ ধরছিলাম৷  হঠাৎ ছেলে চিৎকার করে তার  গলার ভিতর বাইন মাছ ঢুঁকে গেছে। অনেক চেষ্টা করেও বের করা সম্ভব হয়নি ৷ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত  হাসপাতালে আনলে কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার