যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ওমর ফারুক পলক (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় জুয়েল রানা নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তারা বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
নিহত ওমর ফারুক মোটরসাইকেল চালাচ্ছিলেন। এসময় জুয়েল রানাও তার সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক পলককে সকাল সাড়ে ১০টায় মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বাসের ধাক্কায় আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেক শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
নিহত ওমর ফারুক পলকের আত্মীয় নাদিম হোসেন বলেন, পলক ও জুয়েল রানা ডেমরার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা মোটরসাইকেলে করে যাওয়ার সময় যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আশিয়ান বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পলককে মৃত ঘোষণা করেন। জুয়েল রানার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, পলকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ইদু খালি গ্রামে। তিনি ওই এলাকার মো. মমিনুল হকের ছেলে। তিনি যাত্রাবাড়ীর কাজলায় মামার বাসায় থাকতেন।
এমএসএম / এমএসএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’
‘মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে’: ব্যারিস্টার জিল্লুর রহমান
মাদকমুক্ত প্রজন্ম গড়তে এখনই কার্যকর উদ্যোগ চাই
তুরাগে শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত
বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর