ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কলারোয়ায় এবার অবৈধ ট্রাক্টর কেঁড়ে নিল পুলিশ সদস্যের প্রাণ


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ৩:৫৬

সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ মাটি বহনকারী ট্রাক্টর ও মটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটার  দিকে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঐ পুলিশ সদস্যসের নাম ইমরান হোসেন (৩৫ )। তিনি একই গ্রামের মাস্টার মোনায়েম হোসেনের ছেলে। নিহতের পিতা জানান, আজ সকালে  মটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন ছেলে পুলিশ সদস্য ইমরান হোসেন। বাড়ি থেকে মেইন রাস্তায় ওঠা মাত্রই বিপরীত দিক থেকে আসা মাটি বহনকারী ট্রাক্টর তার মটরসাইকেলের উপর তুলে দেয়।এ সময় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলে তার ছেলের মৃত্যু হয় । এ ঘটনায় স্থানীয় কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা দৈনিক সকালের সমযকে জানান, নিহত পুলিশ সদস্য ছুটিতে বাড়িতে আসেন। তিনি রাঙ্গামাটি জেলা সদর থানায়  কর্মরত ছিলেন। আজ সকালে উক্ত  দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়েছি । একই সাথে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক্টরটি জব্দ করা সম্ভব হলেও ড্রাইভার পালিয়ে সক্ষম হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার