ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পুলিশের উপর হামলা চালিয়ে মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ৪:১

বাগেরহাটের শরণখোলায় পুলিশের উপর হামলা চালিয়ে ইলিয়াস শিকাদর নামের এক মাদক কারবারিকে ছিনিয়ে নিল তার সহযোগীরা। এ সময় দুই পুলিশ আহত হন। তাদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের শরনখোলা উপজেলার পশ্চিম খোন্তাকাটা গ্রামে। ইলিয়াস ওই গ্রামের মৃত আঃ রশিদ শিকদারের ছেলে।
শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন জানান, গোপন সুত্রে মাদকের আখড়ার খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। মাদক কারবারি ইলিসকে সেই আখড়া থেকে মাদকসহ আটক করতে সক্ষম হন তারা। এসময় গাছের সাথে মাদকের আখড়া হিসেবে তৈরী করা টং ঘরটিও ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ ঘটনার একপর্যায়ে মাদক কারবারের সহযোগী ১০/১২ জন নারী-পুরুষ এসে লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে মাদকসহ ইলিয়াসকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় শরণখোলা থানার এএসআই শফিক ও কনেস্টবল মলিন হোসেন (নং-৪১৩) আহত হন। তাদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এ ব্যপারে রাতে ওই গ্রামের আঃ রশিদ শিকদারের ছেলে ইলিয়াস শিকদার, ফারুক শিকদার, নাছির শিকদার, দুলাল শিকাদরের ছেলে মিজান শিকদার, সালাম শরিফের ছেলে সাইফুল শরিফ, ইলিয়াস শিকদারের স্ত্রী রূপালি বেগম ও মেয়ে আখিসহ ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা করেছে পুলিশ। 
খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, ইলিয়াস একজন চিহিৃত মাদক কারবারি। সে দির্ঘদিন যাবত এ কাজ করে আসছে। তার কারনে ওই গ্রামে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত