ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সুশিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তুলা সম্ভব নয়: খাদ্যমন্ত্রী


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২৩-২-২০২৩ দুপুর ৪:৫২

 খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠায় বড় হতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। সুশিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তুলা সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সাপাহার উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ‘নবীন বরণ ও অভিভাবক সমাবেশ-২০২৩’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্ম কীভাবে হলো তার প্রকৃত ইতিহাস শিক্ষার্থীদের জানতে হবে। আমাদের শেকড়ের কথা মনে রাখতে হবে। বিশ্বে ভাষার জন্য জীবন দিয়েছে একমাত্র বাঙালি জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টার ফলে ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের জন্য গর্বের।

শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করে আধুনিক ও প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মোবাইল ব্যবহারের ভালো ও মন্দ দিক আছে। শিক্ষার্থীদের ভালো দিক গ্রহণ করতে হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে তাঁর নওগাঁ সফরকালে চাঁদ মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেল নির্মাণ ও জবই বিল প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছিলেন। প্রধানমন্ত্রী সে কথা রেখেছেন।

তিনি আরো বলেন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজ থেকে পাস করে প্রতিবছর বিপুল সংখ্যক মহিলা শিক্ষার্থী কর্মজীবন শুরু করছেন। তারা দেশের সেবায় অবদান রাখছেন।

চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ইসমত এনামুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর শহিদুল ইসলাম, সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী এবং চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আবু এরফান আলী।

এর আগে খাদ্যমন্ত্রী ২ কোটি ৬৮ হাজার টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রি কলেজের অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি