রাণীশংকৈলে ধর্মগড়-দেবীগঞ্জ স্থলবন্দর চালুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়- দেবীগঞ্জ চেকপোষ্টে স্থলবন্দর চালুর দাফীতে বাস্তবায়ন কমিটি আয়োজনে বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারি) সকালে ধর্মগড় চেকপোষ্টে,কাউন্সিল বাজার ও রাণীশংকৈলে এ কমিটির লোকবল নিয়ে লংমার্চের মাধ্যমে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আ'লীগ সভাপতি সইদুল হক,মেয়র মোস্তাফিজুর রহমান, ধর্মগড় দেবিগঞ্জ স্থলবন্দর বাস্তোবায়ন কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম (মুকুল), সদস্য সচিব সুপ্রিম কোর্ট আইনজীবি মেহেদী হাসান শুভ,সাবেক চেয়ারম্যান আঃ কাদের,ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইসমাম আহম্মেদ, তারেক আজিজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তরা অনতিবিলম্বে ধর্মগড় চেকপোষ্ট ও দেবীগঞ্জ চেকপোষ্টে স্থলবন্দর হলে ভারত ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ন সুলভ আচরণে এ পার বাংলার ব্যবসা বানিজ্য ও চিকিৎসা সেবা আদান প্রদানে কার্যকরী ভুমিকা রাখবে। এবং দেশের নানা সমস্যা লাঘব হবে।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের শেষ সীমান্তে ১৯৫৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান ও ভারতের মধ্যে ব্যবসা-বানিজ সম্পাদনার লক্ষ্যে ভারতের দেবীগঞ্জ পয়েন্ট শুল্কবন্দর / চেকপোষ্ট স্থাপন করা হয়েছিল। যার নাম ছিল নেকমরদ ধর্মগড়-দেবিগঞ্জ চেকপোষ্ট।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি