লালমোহনে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ৭ জনকে অর্থদণ্ড
মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার কর্তৃক ঘোষিত সারাদেশে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ভোলার লালমোহনে ৬টি মামলায় ৭ জনকে ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ জুলাই) সকাল ও দুপুরে লালমোহন বাজারে অভিযান পরিচালনা করে লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করায় পথচারী ও দোকানিকে অর্থদণ্ড প্রদান করে সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের পরিচালনাধীন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে গতকাল শুক্রবার (২৩ জুলাই) কঠোর লকডাউনের প্রথম দিনে আইন ভঙ্গ করে দোকান খোলা রাখার দায়ে ১১ দোকানিকে ১০ হাজার ২০০ টাকা জরিমানা করেছিলেন তিনি। সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯ ) সংক্রমণ রোধে ২৩ জুলাই থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied