ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনার বাজারে শীতকালিন সবজির দাম নাগালে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৪-২-২০২৩ দুপুর ১১:৩০

খুলনার বাজারে শীতকালিন সবজির দাম নাগালের মধ্যে থাকলেও দাম কমেনি ব্রয়লার মুরগীর। গত ছয় মাসে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে ৪০ শতাংশ । মুদিমনোহারি আইটেম কিনতে হিমশিম খাচ্ছে ক্রেতারা। সব জিনিসের দাম বাড়লেও বেতন বাড়েনি বলে অভিযোগ করছেন ক্রেতারা। 
খুলনা কাঁচাবাজার যাচাই করে দেখা যায়, আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। শসা প্রতি কেজি ৪০-৫০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, টমেটো ১৫ টাকা, শিম ৩০-৪০ টাকা, করলা ৮০-৯০ টাকা, লাউ ৩৫-৫০ টাকা, প্রতি কেজি মিষ্টি কুমড়া ৪০ টাকা, পটল ৫০ টাকা, কচুর লতি ৬০-৭০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা ,প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়, পেঁয়াজ ৩৫-৪০ টাকায় , রসুনের কেজি-বড়/মাঝারি/ছোট ২০০/১৬০/১০০ টাকা, আলু ২৫-৩০ টাকা। মুদির দোকান যাচাই করে দেখা যায়, চাল সরু/মোটা-৮৭/৫৮টাকা, পোলার চাল ১৫০টাকা কেজি, চা প্রতি কেজি-৪৪০টাকা, মসুর ডাল-১৪০/১২০টাকা,চিনি-১১৫টাকা,আটা-৬৫টাকা,ময়দা-৭৫টাকা, হলুদের গুড়া কেজি ২০০টাকা, মরিচের গুড়া কেজি ২৪০টাকা, সয়াবিন তেল লিটার-১৮৮টাকা, লবন-৪৫টাকা, সাবান-৮৫/৫০টাকা(সাইজভেদে), টয়লেট টিস্যু-২৫/৩০টাকা। খুলনার বাজারে ফার্মের মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়,হাঁসের ডিম ২২০ টাকা ও দেশি মুরগির ডিম ২১০ টাকা। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়,সোনালী মুরগির দাম কেজি প্রতি ৩১০-৩২০ টাকায়,লেয়ার মুরগির কেজি প্রতি ২৮০-২৯০ টাকা। খুলনার বাজারে গরু ও খাসির মাংসের দামও বেড়েছে। এখন গরুর মাংসের কেজি ৬৮০-৭০০ টাকায়। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকায়। গ্যাসের দাম বর্তমানে কোম্পানিভেদে ১২ কেজির এলপিজি- ১৬২০/১৬৫০/১৬৮০টাকায় বিক্রি হচ্ছে। 
ক্রেতারা বলছেন,গত ৬ মাসে শুধু দাম বেড়েছে। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। কোনো কোনো পণ্যের দাম এখন অস্বাভাবিক। কেন দাম বাড়ছে এর উত্তর মিলছে না। যুদ্ধ, মন্দা আর ডলার সংকটের কারণ দেখিয়ে দিনের পর দিন এই দাম বাড়ানোর প্রতিযোগিতা করছে ব্যবসায়ীরা।  মধ্যবিত্তরা ব্রয়লার মুরগী দিয়ে গোশের চাহিদা মেটালেও তা নাগালের বাইরে চলে গেছে। সব জিনিসের দাম বাড়লেও বেতন বাড়েনি কর্মজীবি মানুষের। সকল জিনিসের দাম নাগালের মধ্যে রেখে বেতন সমন্বয় করার দাবী সাধারন  মানুষের।    

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়