ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

তালায় সাহসী যুবক


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২৪-২-২০২৩ দুপুর ১২:৫৩

সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামের একটি বসত বাড়ি থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি দাড়াস সাপ ধরে। এলাকাবাসীকে রীতিমতো হতবাক করেছেন এক যুবক। গতকাল  সকাল ১০ টার দিকে এই সাপটি ধরা পড়ে।পরবর্তীতে স্থানীয় বন্য প্রেমিক একজন সাংবাদিকের হস্তক্ষেপে সাপটিকে অবমুক্ত করা হয়। বিরল সাহসিকতার পরিচয় দেওয়া আবু বক্কার শেখ  (৩০)জানান , আমি মধ্য আটারই শপিং ভ্যালি ফুড প্রোডাক্টাসে কাজ করছিলাম। এমন সময় জানতে পারি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঘরের ভিতরে বড় একটি সাপ ঢুঁকেছে। এমন খবরে আমি সেখানে গিয়ে কোন প্রশিক্ষণ ছাড়াই সেই সাপটি আমি হাত দিয়ে ধরে ফেলি। প্রায় ৬ ফুট লম্বা দাড়াস সাপটি এক নজর দেখার জন্য গ্রামের বহু  মানুষ ভিড় জমায়।’তিনি আরো বলেন,সাপটি মারার জন্য সকলে উদ্যোগ নেয়া হয়। ঠিক সে সময় এসে হাজির হন সাগর ভাই। তিনি সাপটি মারতে নিষেধ করেন এবং সবাইকে বুঝিয়ে বলেন সাপ আমাদের বন্ধু। সাপ আমাদের অনেক উপকার করে,সাপকে কেউ মারবেন না। তার কথায় আমরা সবাই বুঝতে সক্ষম হই এবংপরবর্তীতে বন্যপ্রাণী প্রেমিক সাংবাদিক জহর হাসান সাগর ভাইয়ের উপস্থিতিতে পাশের একটি বাগানে সাপটি অবমুক্ত করা হয়। এ বিষয়ে জহর হাসান সাগর জানান, ‘আমি মুটো ফোনে জানতে পারি একটি বাড়িতে অনেক বড় একটি সাপ ধরা পড়ছে এবং সেই সাপটি মেরে ফেলার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আমি সেখানে হাজির হয়ে সবাইকে বুঝিয়ে সাপটিকে পাশের একটি বাগানে অবমুক্ত করাা হয়।

এমএসএম / এমএসএম

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার

উল্লাপাড়ায় পানি সরবরাহ শুরুর আগেই পানির মিটার চুরি, শঙ্কায় গ্রাহক