ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার দক্ষ নের্তৃত্বে দুর্গম চরাঞ্চলও শিক্ষার আলোয় আলোকিত : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২৩ দুপুর ২:৩৮
জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ফলে দেশের দুর্গম চরাঞ্চলেও শিক্ষার আলো পৌঁছেছে।শেখ হাসিনা যখনি রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই দেশের সার্বিক উন্নয়ন হয়। শেখ হাসিনা উন্নয়নের স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করেন। তারই ফলশ্রুতিতে পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলের মত অসংখ্য মেগা প্রকল্প আজ দৃশ্যমান বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। 
শুক্রবার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে নুরুন্নবী চৌধুরী শাওন মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
এমপি শাওন আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা মানেই উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ। তাই আবারও তাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। 
মহাবিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরও অনেকে। 
এসময় নুরুন্নবী চৌধুরী শাওন মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করেন অতিথিরা। পরে নবীন বরণ উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডিআইজি এসএম আক্তারুজ্জামানসহ আগত শিল্পীরা।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত