ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আশুগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৪-২-২০২৩ দুপুর ২:৩৯
কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করার অভিযোগ উঠেছে পরিবার থেকে।ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের একটি বাড়ি থেকে আরাফাত হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।আরাফাত হোসেন জেলা শহরের টেংকের পাড় এলাকার হেলাল উদ্দিনের ছেলে। 
পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের ছেলেকে সৌদি প্রবাসী নোমানের পরামর্শে ইয়াছিন ও হযরত নামের দুই যুবক পরিকল্পিতভাবে হত্যা করেছে।পরিবার জানায়, বুধবার সকালে আরাফাত জন্মনিবন্ধন করার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ থেকে আরাফাতের মৃত্যুর বিষয়টি অবহিত করা হয়।কিশোরের পরিবার আরও জানায়, আরাফাতের বন্ধু সৌদি প্রবাসী আশুগঞ্জের লালপুর এলাকার নোমানের পরামর্শে শরীফপুর এলাকার ইয়াছিন জেলা সদরের ঘাটুরা গ্রামের মোবারক মিয়ার মেয়ে তিশাসহ (১৭) আরফাতকে সঙ্গে নিয়ে আশুগঞ্জে হযরতের বাড়িতে উঠে। সেখানে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ বিষয়ে আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমানএ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বাড়িতে অবস্থানকারী তরুণীক তিশাকে আটক করা হয়েছে।লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন