খানসামায় বেড়েছে কাঁচা মরিচের ঝাল; বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ
মানুষের খাদ্য দ্রব্যের গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে মরিচ। মরিচ ব্যতিত রান্না করা অসম্ভব! মাত্র সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দামই লাগামহীন ভাবে বাড়তে শুরু করেছে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন বাজারে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) মরিচ কেজিতে বিক্রি হয়েছে খুচরা দরে ১২০ থেকে সর্বোচ্চ ১৫০ টাকা করে। এভাবে লাগামহীনভাবে দাম বাড়তে থাকায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
কাঁচা মরিচের দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, এক মাসের বেশি সময় ধরে কাঁচা মরিচের দাম কম ছিল। কিন্তু হঠাৎ আড়তে কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। আড়তে কাঁচা মরিচের সরবরাহও কম। তবে সবজি দাম কম রয়েছে।
সরেজমিনে উপজেলার খানসামা বাজার,পাকেরহাট বাজার, কাচিনিয়া বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সদ্য তোলা সতেজ কাচা মরিচ বিক্রি হচ্ছে মানভেদে ১২০-১৫০ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে যা ছিলো ৭০-৮০ টাকা। তার আগের সপ্তাহে বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা কেজি।
উপজেলার পাকেরহাটে বাজার করতে আসা জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি বলেন, কাচা মরিচের যে দাম কেজির স্বপ্ন বাদ ২৫ টাকায় ১ পোয়া কিনেছি। এভাবে চলতে থাকলে আমাদের মতো গরিব মানুষের তরকারিতে ঝালের আশা বাদ দিয়ে রান্না করে খেতে হবে।
অটো রিকশা চালক মোরশেদুল বলেন, হাফ কেজি মরিচ কিনলাম ৭০ টাকা দিয়ে। কয়েকদিন আগেও এই টাকা দিয়ে এক কেজি কিনেছিলাম। চাউলের চাইতে এখন মরিচ কেনার চিন্তা বেশি করা লাগে।
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, ‘উপজেলায় এ বছর ৪০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। প্রতি ১ একর জমিতে ১২ থেকে ১৫ মণ মরিচ ফলন হচ্ছে। এই সময়ে কৃষক গাছ থেকে কম মরিচ ছিঁড়ে বিক্রি করে। কারণ কাঁচা মরিচ এখন গাছে শুকিয়ে পরবর্তীতে সময়ে বিক্রি করবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied