ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে নবীন শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৩:৫৩

নওগাঁর ধামইরহাটে নবীন শিক্ষকদের বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা এবং শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী বেলা ১১ টায় ধামইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে আঙ্গরত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামাল বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সকল নবীন শিক্ষকদের সম্মাননা স্মারক দিয়ে বরণ ও অবসর প্রাপ্ত শিক্ষকদের বিদায় সম্মাননা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় তিনি বলেন,‘শিক্ষক কখনো সাবেক হয় না, শিক্ষক হচ্ছে আজীবন শিক্ষকই, আর শিক্ষকরাই পারে উন্নত জাতি গঠন করতে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, ইউএনও মোঃ আরিফুল ইসলাম, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ দেলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারি জেলা শিক্ষা অফিসার সানাউল হাবীব, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, ওসি মোজাম্মেল হক কাজী, অনুষ্ঠানের সঞ্চালক প্রধান শিক্ষক মাহমুদুল হাসান রঞ্জু, শিক্ষক সমিতির সম্পাদক শাহজাহান কবির প্রমুখ, কমিটির সহ-সভাপতি ও অনুষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম প্রমুখ বক্তব্য রাখেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা