ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খানসামায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী অনুষ্ঠিত


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৪:২৫

খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের খানসামায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ উদ্বোধনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ প্রদর্শনীর ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম,অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় প্রমুখ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.হুমায়ুন কবির। তিনি বলেন, 'দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।'
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারী, শিক্ষার্থী, সাংবাদিক সহ প্রমুখ।
মোট ৪০ টি ষ্টল নিয়ে চলছে জমজমাট মেলা।
মেলায় প্রদর্শনীর মধ্যে ছিল, উন্নত জাতের গাভী, বাছুর,ছাগল,হাঁস-মুরগী,কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় অংশগ্রহণকারী খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য: প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞান ভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা ও জনসাধারণের জন্য নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিত করাই ছিল এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়