ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সাপাহারে টেনিস কোর্ট: ক্রীড়া অঙ্গনে বিশেষ উদ্যোগ ইউএনও'র


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২৫-২-২০২৩ দুপুর ৪:২৭

 জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ্ আল মামুন। তিনি উপজেলায় যোগদানের পর থেকেই ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও হাডুডু খেলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন। বর্তমানে বিশ্ব ব্যাপী জনপ্রিয় টেনিস খেলার জন্য একটি দৃষ্টিনন্দন টেনিস কোর্ট নির্মাণ করে উপজেলার ক্রীড়া অঙ্গনে চমক সৃস্টি করেছেন তিনি। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সাপাহার উপজেলা পরিষদ চত্বরে উক্ত টেনিস কোর্ট টি নির্মাণ করা হয়েছে। সম্প্রতি নবনির্মিত টেনিস কোর্ট টির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও মাননীয় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এই টেনিস কোর্টে উপজেলার সকলের জন্য টেনিস খেলার সুব্যবস্থা থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ্ আল মামুন।

জানা যায়, ২০২১ সালের এপ্রিল মাসে নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন ৩৩ তম বিসিএস প্রশাসনের ক্যাডার আব্দুল্যাহ আল মামুন। তিনি এ উপজেলায় যোগদানের পর থেকে রুটিন কাজের পাশাপাশি উপজেলার ক্রীড়া অঙ্গনে যুক্ত করেছেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তর, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহলের মানুষদের। নিয়মিত খেলাধুলায় উদ্বুদ্ধ করতে তাদের নিয়ে মাঝে মধ্যেই আয়োজন করেন ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট। উপজেলায় ক্রীড়ার উন্নয়নে স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ সহ নানা উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন তিনি। তার এই কর্মকাণ্ডে বিভিন্ন মহলে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। এছাড়াও মাঠ প্রশাসনের এই কর্মকর্তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমসহ বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান এনে দিয়েছে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের সম্মান। এ খবর দেশের সুনামধন্য বিভিন্ন জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় জায়গা করে নিয়েছে। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও ক্যাটাগরিতে 'প্রাথমিক শিক্ষা পদক-২০২২'।

স্থানীয় ক্রীড়া প্রেমীরা জানান, সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। খেলাধুলার উপকারিতা অসীম। তাই প্রাচীনকাল থেকেই বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতির সাথে জড়িয়ে রয়েছে ক্রীড়া চর্চা। একেক দেশে একেকটি খেলার জনপ্রিয়তা রয়েছে। যার মধ্যে কিছু খেলার জনপ্রিয়তা রয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে অন্যতম একটি খেলা হচ্ছে টেনিস। এই খেলা চর্চা করতে গেলে প্রয়োজন পড়ে উপযুক্ত পরিবেশে একটি টেনিস কোর্ট, র‍্যাকেট এবং বল। যার কারণে অন্যান্য খেলার তুলনায় এই খেলা কিছুটা ব্যয়বহুল বলা যেতে পারে। ফলে দেশের কিছু জেলা ও উপজেলাতে এই খেলার চর্চা হলেও জনপ্রিয়তা থাকা সত্ত্বেও অনেক জেলা ও উপজেলাতে সুযোগ হয়ে উঠে না টেনিস খেলার। বর্তমানে এ উপজেলায় একটি টেনিস কোর্ট নির্মাণ করে জনপ্রিয় এই টেনিস খেলার সুযোগ সৃস্টি করে দিয়েছে ইউএনও । এতে করে নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে যুব সমাজকে মাদকের প্রভাব মুক্ত রেখে মানসিক বিকাশে সহায়ক হবে বলে জানান স্থানীয় ক্রীড়া প্রেমীরা। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ্ আল মামুনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা।

উপজেলার এক ক্রীড়া সংগঠক আলাদীপুর-হরিপুর তরুণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, মাদকের প্রভাব থেকে তরুণ ও যুব সমাজকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে এই টেনিস খেলা। অন্যান্য খেলার মত নিয়মিত টেনিস খেলা সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়ক হবে। উপজেলায় একটি টেনিস কোর্ট হবে তা কখনো স্বপ্নেও ভাবিনি। সুন্দর একটি খেলা চর্চার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইউএনও কে।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ্ আল মামুন বলেন, "জাতি গঠনে মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে এবং সাপাহার উপজেলার তরুণ প্রজন্মের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এ খেলার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাপাহার টেনিস কোর্ট নির্মাণ করা হয়েছে।"

এমএসএম / এমএসএম

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন