ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে রিহ্যাব ফেয়ারে ১০৮ কোটি টাকার বানিজ্য


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-২-২০২৩ দুপুর ১:৩২
চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসনে অনুষ্ঠিত রিহ্যাব আবাসন মেলায় ১০৮ কোটি টাকার ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস  ও প্লট বিক্রি হয়েছে। ফেয়ারের চার দিনে প্রায় ১০ হাজার পাঁচশ ক্রেতা ও দর্শনার্থী ভিজিট করেছেন।এবারের চট্টগ্রাম রিহ্যাব ফেয়ারে আবাসন, বিল্ডিং ম্যাটেরিয়ালস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ মোট ৪৮ টি প্রতিষ্ঠান অংশ নেয়।
 
রোববার (২৬ ফ্রেব্রুয়ারী) সন্ধ্যায় ফেয়ারের শেষ দিনে প্রেস বিফিংয়ে এসব তথ্য জানান রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট আবদুল কৈয়ূম চৌধুরী। 
 
তিনি আরও বলেন, গত ২৩ ফ্রেব্রুয়ারী থেকে রিহ্যাব আবাসন মেলা শুরু হয়।রোববার (২৬শে ফ্রেব্রুয়ারি)  মেলার শেষ দিনে সবচেয়ে বেশি ফ্ল্যাট ও প্লট বিক্রি এবং বুকিং হয়েছে। গত তিন দিনেও অনেক ক্রেতা বুকিং দিয়েছেন। করোনার ধকল সামলে উঠতেই  রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। ফলে ১৫০ কোটি টাকার লক্ষ্যমাত্রার আশানুরূপ প্লট, ফ্ল্যাট বিক্রি হয়নি। এবারের ফেয়ারে ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস ও প্লট বিক্রি ও বুকিং হয়েছে ১০৮ কোটি টাকা। তবে সব মিলিয়ে  সফল হয়েছে আবাসন মেলা।
 
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ফেয়ার আয়োজক কমিটির কো-চেয়ারম্যান  মাহবুব সোবাহান জালাল তানভীর,তৃতীয় ভাইস প্রেসিডেন্ট শরীফ আলী খান, রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারের কো চেয়ারম্যান প্রকৌশলী দিদারুল হক চৌধুরী, ইস্ট ডেল্টা হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক এএসএম গাফফার মিয়াজি প্রমূখ।

এমএসএম / এমএসএম

কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

‎কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন

বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু

বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা

খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২

নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা

মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন

মেহেরপুরে পৌর শহরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র আটক