খুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে সিএমএম আদালতের মামলা সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা প্রমানিত
মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে ২০১৭ সালের ১৮ মে কর্মচারী নিয়োগে জটিলতা সংক্রান্ত সংবাদ স্থানীয় দৈনিক সময়ের খবর পত্রিকায় প্রকাশিত হয়। বোর্ড সভাপতি অতিরিক্ত সিএমএম পদত্যাগ পত্র জমা দিলে ১৯ মে নিয়োগ পরিক্ষা বাতিল করেন মহানগর দায়রা জজ। এছাড়া সিএমএম আদালতে একটি চেকের মামলার রায়ের সংবাদ ২২মে একই পত্রিকায় প্রকাশিত হয়। এই দুটি সংবাদকে মিথ্যা ও ভূল আখ্যা দিয়ে খুলনার (সিএমএম) আদালতের তৎকালীন বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ’র নির্দেশে ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার সাহা বাদী হয়ে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ও ৬৬ ধারায় ২০১৭ সালের ১৪ জুন খুলনার দুইজন সাংবাদিকের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন (নং-২৪)।
দীর্ঘ ৬ বছর পর আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে দৈনিক সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান ও তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমান বাবুকে বেকসুর খালাস দেয়া হয়। ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) কণিকা বিশ্বাস এ রায় ঘোষণা করেছেন।
রায়ে বলা হয়, মামলায় দৈনিক সময়ের খবর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহাগ দেওয়ান ও তৎকালীন ভারপ্রাপ্ত সম্পাদক কাজী মোতাহার রহমান’র বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করা হলো।
মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা সিআইডি’র পরিদর্শক মোঃ আফাজ আহমেদ ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন (নং-৬২৪)। মোট ১২জন স্বাক্ষীর ১২ জনই আদালতে তাদের স্বাক্ষ্য প্রদান করেন। স্বাক্ষ্য প্রমানে অভিযোগ প্রমানিত না হওয়ায় এই দুই সাংবাদিককে ট্রাইব্যুনাল অব্যহতি প্রদান করেছেন।
এবিষয়ে আসামী পক্ষের আইনজীবী চৌধুরী তৌহিদুর রহমান তুষার বলেন, বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালের এ রায় যুগান্তকারী। সিএমএম আদালতের নির্দেশেই মামলাটি থানায় রেকর্ড করা হয়েছিলো। এখানে সাংবাদিকদের সংবাদ যে সঠিক ছিলো সেটাই প্রমানিত হলো। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই আইনজীবী।
আসামী পক্ষের আইনজীবী অচিন্ত কুমার বলেন, সংবাদপত্রের কাজ সত্য তুলে ধরা। যে সংবাদের কারনে মামলাটি দায়ের করা হয়েছিলো, সেটি অথি উৎসাহী হয়ে করা হয়েছিলো। এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন পিপি এম সাজ্জাদ হোসেন ও এপিপি রোকেয়া খানম।
এবিষয়ে সাংবাদিক সোহাগ দেওয়ান বলেন, বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালের রায়ে খুশি। ন্যায় বিচার পেয়েছি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied