ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

বিদেশি পিস্তলসহ ব্রাহ্মণবাড়িয়ায় তিন যুবক গ্রেফতার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ২৭-২-২০২৩ বিকাল ৫:৩৭

বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার উজানিসার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানিয়েছেন।গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার পতিশ গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মো. ফিরোজ মিয়া (৩৪) ও একই গ্রামের কবির হোসেনের ছেলে মোহন মিয়া (৩৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মরাপুকুরপাড় এলাকার মৃত আবু জাহেরের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৩০)।আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, নোয়াখালী থেকে মোহন ও ফিরোজ অস্ত্র কেনার জন্য কসবায় সাজ্জাদের কাছে আসে। পরে সাজ্জাদ সদর উপজেলার সুলতানপুর এলাকার অবুঝ নামে আরেক যুবকের কাছ থেকে আমেরিকান একটি পিস্তল কিনে দেয়।এরপর গতকাল মধ্যরাতে তারা তিনজন পিস্তল নিয়ে মোটরসাইকেলে করে ফিরে যাওয়ার সময় উজানিসার এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতরা কাছ থেকে উদ্ধারকৃত পিস্তলটিতে গুলি ছিল না। এ ঘটনায়  ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন