রাজনীতির নামে স্কুলের বই পুড়িয়েছিলো বিএনপি - ড. হাসান মাহমুদ
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, ২০১৪ সালে ৫০০ স্কুলঘরের নতুন বই পুড়িয়েছিলো বিএনপি। সেই পোড়া বই শিক্ষার্থীরা বুকের মধ্যে জড়িয়ে কেঁদেছিলো। রাজনীতির নামে বই পোড়ানো পৃথিবীর অন্য কোনো দেশে ঘটেছে কিনা সন্দেহ। তবে আমাদেও দেশে বিএনপি এই কাজটি করেছে। গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত ২১ দিনব্যাপি অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,আবহমান বাংলার সংস্কৃতির সাথে নতুন প্রজন্মকে পরিচিত করতে হলে তাদের হাতে বই তুলে ধরতে হবে। আকাশ সংস্কৃতির কবলে বইর জায়গা কেড়ে নিয়েছে অনলাইন সামাজিক মাধ্যম।
আগামীতে এই বইমেলাকে আরো বড় পরিসরের আয়োজনের জন্য মঞ্চনাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম সংযুক্ত করার পরামর্শ দেন মন্ত্রী।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি সংসদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত শিল্পী সুবর্ণা মুস্তাফা বলেন,বইয়ের চোখে ইতিহাস দেখেন পাঠকরা। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামজা, আমার দেখা নয়াচীনের মতো বইগুলোর মাধ্যমে পাঠকরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছে, বুুঝতে পারছে তৎকালীন ঐতিহাসিক বাস্তবতা।প্রযুক্তির সমালোচনায় তরুণ প্রজন্ম নিয়ে বলেন, আগে বলা হতো "আমার মা সব জানে" কিন্তু এখন বলে "গুগল সব জানে"।
প্রধানমন্ত্রীর আগ্রহ এবং সাংস্কৃতিক স্থায়ী কমিটি থেকে স্বীদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যেন বইমেলার আয়োজন করা যায়।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বই মানুষকে সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করে।এসময় তিনি মেলার সকল প্রকাশনাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম,বইমেলার আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আবদুল মালেক, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রকাশনী ও নানা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু