ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে পরিবেশ ধ্বংসের মহোৎসব  


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১-৩-২০২৩ দুপুর ১:২৭

সমুদ্র থেকে বালু উত্তোলন, ফসলি জমি কেটে মাটি  বিক্রি ও পুকুর-দীঘি ভরাট  সহ রিতীমত পরিবেশ ধংসের মহোৎসব চলছে চট্টগ্রামের অন্যতম বাণিজ্যিক ও নান্দনিক  উপজেলা সীতাকুণ্ডে। 

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের সমুদ্র উপকূল থেকে অবৈধভাবে  বালু উত্তোলনে চলছে মহাউৎসব। প্রশাসনের অভিযানে কিছুূদিন থেমে থাকলেও বন্ধ হয়না স্থায়ীভাবে। এতে করে দেখা দিয়েছে ব্যাপক ভাঙ্গন।  কুমিরা-সন্দ্বীপ ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে রাত-দিন এক করে ব্যাপক কর্মযজ্ঞ সাধন করে  বালু উত্তোলন করেছে বিভিন্ন শিপইয়ার্ড মালিক কতৃপক্ষ। ফলে ফেরিঘাট ব্রিজ  সহ  ঝুঁকিরমুখে  পড়েছে উপকূলীয় অঞ্চল। যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা।  ক্ষমতাসীন নেতা, শীপ ইয়ার্ড মালিকরা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এমনটি করছেন বলে দাবী সাধারণ মানুষের। কুমিরা, আকিলপুর বীচ, বাড়বকুণ্ড, গুলিয়াখালী সী-বিচসহ উপজেলার বিভিন  এলাকায় বালু উত্তোলন চলছে। 

পাইপ লাইনের মাধ্যেমে ড্রেজার দিয়ে সাগর থেকে বালু উত্তোলনের অভিযুক্ত শিপব্রেকার্স মহসিন রেজা জানান আমাদের  নৌ- মন্ত্রনালয়ের অনুমতি নেয়া আছে। তবে   সুনিদিষ্ট কোন অনুমতিপত্র দেখাতে পারেনি তিনি। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই তাদের কাছে। 

কুমিরা, আকিলপুর, গুলিয়াখালী, সাগর দীঘি সহ ছোটবড় জমি কেটে মাটি বিক্রিকারী  খেকোদের কারনে অচিরে এসমস্ত এলাকাগুলো প্রাকৃতিক সৌন্দর্য হারাবে, সাগরতলে হারিয়ে যাবে কুমিরা আলেকদিয়া, গুলিয়াখালীসহ বহু গ্রাম। এছাড়া কয়েকটি প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানের কর্ণধারেরা পাহাড় কেটে তৈরি করেছেন শিল্প কারখানা, বাধ দিয়ে বন্ধ করা হয়েছে ছড়ার পানি প্রবাহ।

এবিষয়ে জানতে চাইলে,  কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী বলেন, অবৈধ বালু উত্তোলনের ব্যাপারে আমি নিজে ফেসবুকে প্রতিবাদ জানিয়েছি, প্রশাসনের দৃষ্টি  আকর্ষণ করি।  এমনকি উপজেলার মাসিক সমন্বয় সভায়ও জানিয়েছি তারপরও কেন বন্ধ হচ্ছে না বোধগম্য নয়। 

এব্যপারে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ-পরিচালক (ডিডি) ফেরদৌস আনোয়ার বলেন, সমুদ্র থেকে অবৈধ বালু উত্তোলন, ফসলি জমি কেটে মাটি বিক্রি বা ভরাট, পুকুর বা দীঘি ভরাট এগুলে কখনোই সরকার অনুমতি দেবে না। এসমস্ত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইউএনও - এসিল্যান্ড। তিনি বলেন, মিথ্যার আশ্রয় নিয়ে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এহেন গর্হিত কর্মকান্ড চালায় তাদের বিরুদ্ধে স্হানীয় প্রশাসনের এগিয়ে আসা উচিত।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. শাহাদাত হোসেন জানান, পরিবেশ বিধ্বংসী কাজ প্রতিরোধ করতে আমরা সবসময়ই সোচ্চার। যেখানেই অভিযোগ পাওয়া যাবে আমরা সেখানেই অভিযান চালাবো। ইতিমধ্যে আমরা অভিযোগ পেয়ে অভিযান পরিচালনাও করেছি। 

 

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ