দারিদ্রতা দূরীকরণে সকলকে এগিয়ে আসতে হবে: আ.জ.ম.নাছির
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা গ্রহণের আগেবাংলাদেশে দারিদ্রতার হার ছিল ৪৮ শতাংশ। গত ১৩ বছরে দারিদ্রতা দূরীকরণে সরকারের নানামুখী বাস্তবধর্মী পদক্ষেপ গ্রহণের ফলে বর্তমানে তা ২১ শতাংশের কিছু বেশিমাত্র। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কর্মসংস্থান, সেবাসহ বিভিন্ন সেক্টরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য সরকার কোটা প্রথা বাস্তবায়ন করে চলেছেন। আগে মেধাবী হলেও গরীবের ছেলেমেয়েরা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা উচ্চতর কোন শিক্ষায় পড়ালেখার সুযোগ পেতনা। কেননা উচ্চতর শিক্ষা গ্রহণের ব্যয়ভার মেটানোর ক্ষমতা গরীবের ছেলেমেয়েদের ছিলনা। কিন্তু এই সরকার শিক্ষাক্ষেত্রে গরীব মেধাবী কোটা চালুর কারনে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা উচ্চতর যেকোন ক্ষেত্রে শিক্ষার্জনের সুযোগপাচ্ছেনা।
তিনি বলেন, দারিদ্রতা দূরীকরণে সরকারের এসব কার্যকর উদ্যোগ বাস্তবায়নের সহায়ক শক্তি হিসেবে স্বেচ্ছাসেবী বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন“সেভ দ্য হাঙ্গার পিপল”চট্টগ্রামে স্বেচ্ছাসেবায় প্রশংসিত একটি সংগঠনে পরিণত হয়ে উঠেছে। প্রতিষ্ঠার মাত্র দুবছরের মধ্যে সংগঠনটি জনসেবায় নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। আমার জানামতে করোনার সময় সংগঠনটি খাদ্য সামগ্রী প্রদান ও চিকিৎসা সহায়তা, গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান, স্বাবলম্বী প্রকল্পের অংশ হিসেবে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তাদের এমন কার্যক্রম দারিদ্রতা দূরীকরণে সরকারের সহায়ক হিসেবে অনন্য অবদান রেখে যাচ্ছে। সেভ দ্য হাঙ্গার পিপল’র মত ব্যক্তি, প্রতিষ্ঠান সহ সকলকে এমন জনহিতকর কাজে এগিয়ে আসতে হবে।
দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক সংগঠন সেভ দ্য হাঙ্গার পিপল’র উদ্যোগে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও বৃত্তি প্রদান, নারীদেরকে সেলাইমেশিন ও খাদ্য সামগ্রী প্রদান করাহয়েছে। এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাবলেন।
মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির মানবাধিকার ও আন্তর্জাাতিক বিষয়ক সম্পাদক রুকসানাপারভীন রুবা আহসানের সভাপতিত্বে ও সেভ দ্য হাঙ্গার পিপল’র মহাসচিব মো. সোহেল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহসভাপতি আবদূর নূর, হ্যালো ডাক্তার’র চেয়ারম্যান ডা. সজীব তালুকদার, জসিম উদ্দিন, শেখ আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান আতিক, তানভীর আহমেদ রিংকু, মনির হোসেন মানিক, দিদারুল আলম সাগর, ইব্রাহিম মুন্সী, মুরাদ হোসেন, মো. হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৫০ জন কৃতি গরীব শিক্ষার্থীকে স্কুলব্যাগ, ১০০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী, ৪টি সেলাই মেশিন ও ১৫ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ##
এমএসএম / এমএসএম
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন
বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা
খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২
নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা
মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন