ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনা বিএমএ শাখার ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১-৩-২০২৩ বিকাল ৫:৩৭

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে খুলনায় ডাক্তারদের কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিএমএ শাখা।

বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা। চলবে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত। হাসপাতালগুলোতে শুধু জরুরি বিভাগ খোলা থাকবে বলে বিএমএ জানায়। যার ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।
এদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ করছেন চিকিৎসকরা।

বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) নাঈম ও তার সঙ্গীরা ডা. শেখ নিশাত আবদুল্লাহকে মারধর করেন এবং অপারেশন থিয়েটারে ভাঙচুর চালান তারা। এক মাস আগে অপারেশন করা রোগীর জটিলতার কথা বলে তারা এ হামলা চালান। ডা. নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়