লালমনিরহাটে পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদন্ড
লালমনিরহাটে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির পাঁচ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামিদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২) ধারায় প্রত্যককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, একই আইনের ৭ ধারায় প্রত্যেককে ২০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, ওই আইনের ৮ ধারায় ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, ৯ ধারায় সাত বছরের দণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং ১৩ ধারায় যাবজ্জীবন ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাস করে সশ্রম কারাদণ্ড দেন আদালত।
আসামিরা হলেন, হোসেন আলী লাল, আসমত আলী ওরফে লাল্টু, শফিউল আলম সাদ্দাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেন।
আদালতের সরকারি কৌঁসুলি মো. আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। তাদের এই সাজা একসঙ্গে চলবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ অক্টোবর রংপুরের কালীগঞ্জের ভোটমারী মসরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন বৈঠক করছিলেন জেএমবি সদস্যরা। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। অভিযানকালে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ফায়ারিং পিন, একটি ম্যাগাজিন, দুইটি তাজা গুলি, মোবাইল, জিহাদী বই, গান পাউডার, বিস্ফোরক দ্রব্য, বেয়ারিং বল ৪০০টি, চারটি সান লাইট, জিহাদ কেন প্রয়োজন এমন বই ১৯৯টিসহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডর অসংখ্য বই জব্দ করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’