ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে যুবলীগ নেতার হাতে মৎসজীবী লীগের সভাপতি লাঞ্ছিত


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১-৩-২০২৩ রাত ৮:৫২
গাজীপুরের টঙ্গীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ নেতা একেএম পলাশ জলিলের হাতে লাঞ্ছিত হলেন গাজীপুর মহানগর মৎসজীবী লীগের সভাপতি আসাদুল কবির। মঙ্গলবার রাত বারোটার দিকে টঙ্গীর নতুন বাজার আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় দলীয় কার্যালয়ের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর সাথে দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন দলীয় বেশ কিছু নেতাকর্মী। একপর্যায়ে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য গাড়িতে উঠলে দলীয় কার্যালয় থেকে প্রতিমন্ত্রীর সাথে কথা বলতে যান মৎসজীবী লীগের সভাপতি আসাদুল কবির। এসময় অসতর্কতা বসত পলাশ জলিলের সাথে ধাক্কা লাগে।
পরে প্রতিমন্ত্রী চলে যাওয়ার পর ধাক্কা দেওয়ার কারণ জানতে চেয়ে বাকবিতন্ডায় জড়ান পলাশ। এসময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আসাদুল কবিরের উপর চড়াও হন কথিত ওই যুবলীগ নেতা। এ সময় উপস্থিত নেতাকর্মীরা পলাশকে শান্ত করার চেষ্টা করলে আরো উত্তেজিত হয়ে ওঠেন তিনি। পরে বিভিন্ন স্থানে ফোন দিয়ে ছুরি রামদাসহ একদল সশস্ত্র সন্ত্রাসীকে ঘটনাস্থলে আনেন পলাশ। এ সময় উভয় পক্ষের ভিতরে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
 
ঘটনাস্থলে উপস্থিত মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বলেন, প্রতিমন্ত্রী মহোদয় চলে যাওয়ার পর হাতাহাতির ঘটনা দেখতে পেয়ে দ্রুত উভয়পক্ষকে নিভৃত করি। কি কারনে ঘটনার সুত্রপাত সেটা জানতে পারিনি। 
 
এ বিষয়ে কথা হলে পলাশ জলিল বলেন, মারামারির কোন ঘটনা ঘটেনি বড় ভাই ছোট ভাই একটু রাগারাগি হয়েছে। বড় ভাই একটু রাগারাগি করেছেন আমি ঘটনাস্থল থেকে চলে এসেছি। 
 
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, দুইজনের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল নিজেরা সমাধান করে নিয়েছেন।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’