চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ডঃ আজিজ আহমেদ ভূঞা সংবর্ধিত
চট্টগ্রামের মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ডঃ আজিজ আহমেদ ভূঁঞা "Judicial Review of Adminstrative Action for Ensuring Good Governance In Bangladesh " বিষয়ে পিএইচডি অর্জন করায় চট্টগ্রামের সরকারী আইন কর্মকর্তাদের পক্ষ থেকে সংর্বধনা দেওয়া হয়। চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ড.আজিজ আহমেদ ভূঁঞা বলেন " নিজের সরকারি দায়িত্ব বিচারকার্য পরিচালনায় অবিচল থেকে কোন ছুটি না নিয়ে থিসিস পেপার তৈরি করা এবং সকল পরীক্ষায় অংশগ্রহণ করা অনেকটা কষ্টকর চ্যালেন্জিং ছিল এরপর ও কঠিন ধৈর্য্য ধারণ করে সকল পরীক্ষায় উর্ত্তির্ণ হয়ে মহামান্য রাষ্ট্রপতি কাছ থেকে এই ডিগ্রী গ্রহণ করা অনেক আনন্দের এবং গর্বের ছিলো, তিনি বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক জন বিচারককে আইনের অনুকূলে থেকে সকল পরিস্থিতির মোকাবেলা করে কাজ করতে হবে, বিচারক হিসেবে দুই পক্ষকে একসাথে সন্তুষ্ট করা যায়না, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেই উভয় পক্ষ বিষয়টি হৃদয় দিয়ে অনুধাবন করতে পারেন, সেই রকম পরিস্থিতি তৈরি করার জন্য বিচারকদের কাজ করতে হবে। অতিরিক্ত পি.পি আজহারুল হক এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট বজলুর রশীদ মিন্টু, সভা পরিচালনা করেন । সভায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা জজ, যুগ্ন জেলা জজ, সহকারী জেলা জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সহ সরকারী আইন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন আইনজীবীদের দীর্ঘ আইনী লড়াইয়ে আজ বিচার বিভাগ স্বাধীন, এই স্বাধীন বিচার ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিচারক,আইনজীবি এবং সর্বস্তরের মানুষকে কাজ করতে হবে, সভা শেষে সিডিবিএ এর সংস্কৃতি সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম বেলালের নেতৃত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার