গোয়ালন্দে ৫ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।এ ঘটনায় পুলিশ কামরুল ইসলাম শিবু (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
গত বুধবার (১লা মার্চ) বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত ধর্ষক পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের কাইমুদ্দিন প্রামানিক পাড়া এলাকার মৃত নুর মোহাম্মদ মুন্সীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক চালক। শিশুটি তার সম্পর্কে নাতি হয়। শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকাল ৪টার দিকে কাইমুদ্দিন প্রামানিক পাড়া এলাকায় কামরুল ইসলাম শিবুর ঘরে ধর্ষণের শিকার হয় শিশুটি। শিশুটি স্থানীয় ব্রাক স্কুলে প্লে- গ্রুপের ছাত্রী। শিশুটির মা বলেন, বুধবার বিকাল ৪টার দিকে তার মেয়ে (৫) নিজ বাড়িতে খেলা করতে রেখে তিনি কাজ করছিলেন। পরে শিবু তাকে ডেকে ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তার মেয়েকে ডাকলে শিশুটি পাশের বাড়ি অভিযুক্ত কামরুল ইসলাম শিবুর ঘর থেকে শব্দ করে। পরে শিশুটির মা শিবুর ঘরে গিয়ে দেখতে পায় শিশুটির পড়নের প্যান্ট খোলা এবং শরীর ভেজা, শিশুটি কান্না করছে। পাশেই শিবু বসে আছে। পরে শিশুটিকে তার মা জিজ্ঞেস করলে শিশুটি বলে তাকে প্যান্ট খুলে জোড়াজোড়ি করেছে। তৎক্ষনাৎ শিশুটির মা চিল্লাচিল্লি করলে আশেপাশের লোকজন এসে শিবুকে আটক করে। পরে পুলিশ গিয়ে শিবুকে গ্রেফতার করে এবং শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ ঘটনায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম বলেন, আমরা একটি ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভর্তি করেছি। পরবর্তীতে শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে সব জানা যাবে।
ঘটনাটি সম্পর্কে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ধর্ষণের অভিযোগে স্থানীয় লোকজন খবর দিলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাইমুদ্দিন প্রামানিক পাড়া এলাকা থেকে অভিযুক্ত কামরুল ইসলাম শিবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিবুকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান