ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরে কাউন্সিলর কর্তৃক ওসিকে হেনস্তা চেষ্টা, সরকারি কাজে বাধা গ্রেফতার ১৩


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ২-৩-২০২৩ রাত ৯:২৫
গাজীপুরের টঙ্গীতে আদালতের রায় বুঝিয়ে দেয়ার কাজে পুনরায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর বিরুদ্ধে। ১লা মার্চ বুধবার টঙ্গীর দত্তপাড়া ব্র্যাক টাউন এলাকায় ঘটনাটি ঘটে।
 
জানা যায়, ২০১৪ সাল থেকে দত্তপাড়া মৌজায় এসএ ৩৬১ আরএস ৫৭৮ খতিয়ান ভূক্ত ৩৬.৫০ শতাংশ জোত জমির মালিকানা দাবি করে নূরুল ইসলাম জনি আদালতে দেওয়ানী মোকাদ্দমা দায়ের করেন। মামলায় ২০ জনকে বিবাদি করা হয়। নয় বছর শেষে আদালত নূরুল ইসলাম জনির পক্ষে মালিকানার রায় দেন। আদালতের আদেশে ঢাক-ঢোল পিটিয়ে ও লাল নিশান টানিয়ে জমির সিমানা নির্ধারণ করে দেয়া হয়। ওই জমির পাশেই কাউন্সিলর নূরুল ইসলাম নুরুর পরিবারের ৮৭ শতাংশ জমি রয়েছে। তবে অভিযোগ রয়েছে, দির্ঘদিন যাবত কাউন্সিলর নুরু পার্শ্ববর্তী নূরুল ইসলাম জনিদের ওয়ারিশের জমিটি দখলের পায়তারা করে আসছিল। কমিশনের মাধ্যমে আদালত জমি বুঝিয়ে দেওয়ার পর কাউন্সিলর নূরু তার লোকজন নিয়ে ওই জমিতে গিয়ে সীমানা প্রাচীর নির্মানে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবিষয়ে ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম আদালতের রায় না মেনে পুনরায় কমিশনের আবেদন করলে আদালত পুলিশের উপস্থিতিতে জমি পুনারায় মেপে বুঝিয়ে দিয়ে আসে। এসময় ফের নিজেই সরকারি কাজে বাধা দেয় কাউন্সিলর নুরুল ইসলাম নুরু। ঘটনাস্থলে আদালতের কাজে সহযোগিতায় আসা টঙ্গী  পূর্ব থানার ওসি আশরাফুল ইসলামের সাথে অশালীন আচরণ করেন কাউন্সিলর নুরু। এছাড়া ঘটনাস্থলের চারপাশে বেশ কয়েকটি কিশোর গ্যাং বাহিনীর উপস্থিতি আদালত কাজে আসা সকলকে আতংকিত করে। যার ফলে সন্ধ্যা গনিয়ে আসতেই আদালত থেকে আসা কর্মকর্তাগণ ঘটনাস্থল ত্যাগ করেন। 
 
তবে, এ ঘটনার কিছুক্ষণ পার না হতেই জমি দখলের কাজে আশা কিশোর গ্যাংয়ের ১৩ সদস্য কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। সরকারি কাজে বাধা দেওয়ায় গ্রেফতারকৃত   ১৩ জন সহ অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  জানাযায়, গ্রেফতারকৃতরা প্রত্যেকে কাউন্সিলর নুরুল ইসলাম নুরুল সমর্থনে ঘটনাস্থলে অবস্থান কালে র‍্যাবের টহলে থাকা সদস্যরা কিশোর গ্যাং সদস্যদের কে ধাওয়া করে। কিশোর গ্যাংয়ের সদস্যরা  র‍্যাব সদস্যদের উপর হামলা চালায়। এসময় র‍্যাব সদস্যরা ১। মো: আলম, ২। রানা মিয়া, ৩। সজল, ৪। বাবু মিয়া, ৫। রকিবুল হাসান, ৬। ইউসুফ, ৭। আসিফ উদ্দিন, ৮। শাওন, ৯। আসিফ শাহরিয়ার, ১০। রাকিব হাসান, ১১। মো: সোহেল, ১২। সালাহ উদ্দিন ও ১৩। নাদিম কে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ  করে।এঘটনায় মামলার বাদী র‍্যাব-১-এর নায়েব সুবেদার রফিকুল ইসলাম। 
 
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সাহা জানান, আসামিদের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 
 
এবিষয়ে জহিরুল ইসলাম বলেন, ইতিপূর্বে আদালতের আদেশের অনুলিপি পেয়ে জমি মালিক পক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছিলো। কাউন্সিলর নুরু ওই জমিতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবার কাউন্সিলর নুরুল ইসলাম নুরুর আবেদনের ভিত্তিতে নতুন কমিশন আনলে আদালত জমি মালিক কে বুঝিয়ে দিতে গেলে তিনি নিজেই পুনরায় বাধা প্রদান করেন। আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। 
 
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে সরকারি দায়িত্ব পালনের সময় কাউন্সিলর যে আচরণ করেন তা কাম্য ছিলো না। তবে সরকারি কাজে বাধা দেওয়ায় র‍্যাব সদস্যরা কিশোর গ্যাংয়ের ১৩ জন সদস্যকে গ্রেফতার করে থানায় পাঠিয়েছে। এদের বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’