গাজীপুরে তথ্য সংগ্রহের সময় ৪ সাংবাদিক আহত : টঙ্গী প্রেসক্লাবের প্রতিবাদ
গাজীপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বাড়ীয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খানের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি ইকবাল আহমেদ সরকার, আরটিভির আজহারুল ইসলাম, মোহনা টিভির আতিকুর রহমান আতিক, মাইটিভির মাহবুব আহত ও লাঞ্ছিত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা দায়ের হয়েছে যার নং ১/৩/২৩। সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানিয়েছেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হাজার সরকার ও সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল। এবিষয়ে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার বলেন, সাংবাদিকদের ওপর দিন দিন এরকম হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারী যতই শক্তিশালী হোক তাদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এবিষয়ে গাজীপুরে কর্মরত বিভিন্ন পাত্র-পত্রিকার সাংবাদিকরা বলেন, বিচারহীনতার কারনে সারাদেশে সাংবাদিক নির্যাতন আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারের কাছে দাবী করছি অবিলম্বে একটি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করে মিডিয়া অঙ্গনে শৃংখলা ফিরিয়ে আনা হোক। এমন অবস্থা চলতে পারে না, চলতে দেয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী এবিষয়ে আপনার হস্তক্ষেপ অতিব জরুরী। সাংবাদিকরা থেমে গেলে দেশে ভয়াবহ বিশৃংখলা সৃষ্টি হবে।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির ৪১ সদস্যের কমিটি: উপদেষ্টা সেলিমুজ্জামান
দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
Link Copied