ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৩-৩-২০২৩ বিকাল ৭:১৯

গাজীপুরের কাপাসিয়ায়  শুক্রবার সকালে আপন ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন।নিহতের নাম সাজ্জাদ হোসেন সাজু (৩৮)। তিনি কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামের মৃত সিরাজউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত সাজুর সাথে তার সহোদর বড় ভাই ইসমাইলের দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে ওই জমিতে মাটি ভরাট করতে যান সাজু। এসময় তার বড় ভাই ও ভাতিজা নাইম এসে জমিতে মাটি ভরাট করতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নাঈম তার চাচাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলে মাটিতে পড়ে যান। এ সময় নিহতের সন্তানদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় স উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী আনোয়ারা বেগম জানান, পৈত্রিক জমি নিয়ে বিরোধের কারণে ভাসুর ইসমাইল ও তার ছেলে নাইম, জ্যা কুহিনূর আমার স্বামীকে খুন করে ফেলবে বলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার আমার স্বামী বাড়ীর পাশের জমিতে মাটি ভরাট করতে গেলে তারা আমার স্বামীকে হত্যা করেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম জানান, কাপাসিয়া থানার দস্যুনারায়নপুর গ্রামে জমিতে মাটি ভরাটের কাজ করতে যান সাজু। এসময় তার বড়ভাই ইসমাইল হোসেন (৫০)ও তার পরিবারের সদস্যদের সাথে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এক পর্যায়ে বিবাদীগণ সাজুকে লাঠি দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন সাজুকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজুকে মৃত ঘোষণা করে। কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

 এ বিষয়ে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান