ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনা বিএমএ’র কর্মবিরতী চলবে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ১২:১১

খুলনায় ডা. নিশাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিএমএ নেতারা। শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে খুলনা জেলা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম এ ঘোষণা দেন।
তিনি বলেন, জরুরি সেবার জন্য একটি টিম গঠন করা হয়েছে। এছাড়াও জরুরি রোগীর বিষয়ে বিএমএ সভাপতি, সম্পাদককে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। জরুরি কোনো রোগী সেবা বঞ্চিত থাকবে না। এর আগে বিএমএ খুলনা জেলা কার্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রায় সাড়ে তিন ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন।
বৈঠক শেষে ডা. বাহার বলেন, শনিবার (৪ মার্চ) দুপুর ১২টায় শহীদ শেখ আবু নাসের হাসপাতালের সামনে সমাবেশ হবে। এরপর সন্ধ্যা ৭টায় বিএমএ খুলনা শাখার বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে খুলনার চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রাশেদা সুলতানা বলেন, আমরা দেখতে এসেছিলাম রোগীরা চিকিৎসা পাচ্ছে কি না। আমরা দেখলাম রোগীরা শতভাগ চিকিৎসা পাচ্ছেন। হাসপাতালে অপারেশন হচ্ছে, চিকিৎসকরা কর্মস্থলে অবস্থান করছেন। তিনি আরও বলেন, একজন চিকিৎসক আঘাত প্রাপ্ত হয়েছেন। এজন্য কর্মক্ষেত্র নিরাপদ করতে চাই, কিন্তু কিভাবে তা হবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে জানানো হবে। কর্মবিরতির বিষয়ে তিনি বলেন, আমি যদি কাজ করি তাহলে কর্মবিরতি কোথায় চলছে?
ডা. বাহারুল আলম বলেন, ঢাকা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের আসা টিমকে আমাদের তিনটি দাবির কথা জানিয়েছি। হামলাকারীকে গ্রেফতার, দুই চিকিৎসকের নামে করা মামলা প্রত্যাহার ও কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা। তারা আমাদের কথা শুনেছেন। এখন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন বলে আমাদের জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়