শেষ পর্যন্ত মেসিদের বিশ্বজয়ই চেয়েছিলেন ফুটবল সম্রাট
ফুটবল জগতের দুই শক্তিশালী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার দ্বৈরথের কথা সবাই জানেন। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। আর্জেন্টিনা অবশ্য ৩৬ বছরের খরা কাটায়। ১৯৮৬ বিশ্বকাপের পরে ২০২২ সালে এসে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। যার ফাইনাল হয় ১৮ ডিসেম্বর। আর হঠাৎই ২৯ ডিসেম্বরের রাতে ফুটবল বিশ্ব থমকে যায় এক দুঃসংবাদে। ফুটবলের সম্রাট পেলে প্রয়াত হয়েছেন।
সম্প্রতি তার মেয়ে কেলি নাসিমেন্টো সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়েছেন, তার বিখ্যাত বাবা মৃত্যুর আগে চেয়েছিলেন আর্জেন্টিনাই হোক বিশ্বকাপ চ্যাম্পিয়ন।
কেলি লিখেছেন, নক আউটে ব্রাজিল যখন ক্রোয়েশিয়ার কাছে হার মানে, তখন বাবার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবার জন্য ব্রাজিল বিশ্বকাপ জিতুক, এটাই চেয়েছিলেন ব্রাজিলের সবাই। ব্রাজিলের স্বপ্ন ভাঙার পর হাসপাতালের ঘরে শুয়ে থাকা বাবার কাছে সবার জিজ্ঞাসা ছিল একটাই, পেলে এবার কে জিতবে? আর্জেন্টিনা নিশ্চয়ই নয়। বাবা তখন বলেন, অবশ্যই আর্জেন্টিনা। এ বিশ্বকাপ এবার দক্ষিণ আমেরিকায় থেকে যাওয়াই উচিত। একমাত্র মেসিরই প্রাপ্য এ বিশ্বকাপ।
ফুটবলের সম্রাটের এ ইচ্ছার কথা অবশ্য তিনি জানিয়ে দিয়েছিলেন মেসির স্ত্রী আন্তোনেলাকে। ২০২২ সালের ফাইনাল ম্যাচ দেখা সম্ভব হয়নি পেলের পক্ষে। তার শারীরিক অবস্থা খারাপ থেকে আরও খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু আর্জেন্টিনা যে জয়ী হয়েছে এবং মেসির হাতে বিশ্বকাপ উঠেছে, এ খবর দেওয়া হয় পেলেকে। কেলি জানিয়েছেন বিশ্বকাপ আর্জেন্টিনায় যাওয়ায় খুব খুশি হন পেলে। পরে অবশ্য পেলে টুইটারে আর্জেন্টিনা ফুটবল টিমকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, দিয়েগো এখন নিশ্চই হাসছেন।
এমএসএম / এমএসএম
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!
জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের