গোয়ালন্দে জিনিসপত্রের দাম বৃদ্ধিঃ নদী ভাঙ্গা পরিবার দিশেহারা
গোয়ালন্দ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ইদানিং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। ঈদের পূর্বেই জিনিসপত্রের দাম হুহু করে বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীর ভাঙ্গনে সহস্রাধীক অসহায় পরিবার দিশেহারা। নদীভাঙ্গন পরিবার দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট ও রেলস্টেশনের পাশে সড়কে ছোট ঘর তুলে বসবাস করছে। অনেক পরিবারের লোকজন রিক্সা, ভ্যান, হোটেল কর্মচারী ও দিনমজুর হিসাবে কাজ করে সংসার চালাত। গত বছর পদ্মা সেতু চালুর পর দৌলতদিয়া ঘাটে যানবাহনের যানজট না থাকায় এখন এসকল লোকজন বেকার হয়ে পড়েছে। অলস অবস্থায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে অধিকাংশ লঞ্চ ও ফেরি পড়ে রয়েছে। শনিবার দৌলতদিয়া ঘাটে দিনমজুর সেলিম জানান, এখন আর তাদের কেউ কাজে নিচ্ছে না। বেকার অবস্থায় মানবেতর জীবন-যাপন চলছে। দোকানদার এনামুল হক জানান, প্রতিকেজি বয়লার মুরগী ২৫০ টাকা, প্রতি কেজি প্যাকেটর আটা ৬৫ টাকা, খুচরা সোয়াবিন তেল ২০০ টাকা, জিরা প্রতি কেজি ৬৫০ টাকা, মোটা চাউল প্রতি কেজি ৬০ টাকা, চিনি ১১৫ টাকা, ডাল ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভরা মৌসুমেও কাঁচা মরিচ ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে লাউ (কদু), পেঁয়াজ ও গরুর দুধের দাম কমেছে। বাজারে তদারকি না থাকায় অনেক ব্যবসায়ীরাই ইচ্ছামত দামে বিক্রি করছে। যাদের দেখার কথা তাদেরকেও দেখা যাচ্ছে না। দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম জানান, পদ্মা পাড়ের মানুষের মুখে এখন আর হাসি নেই অভাবের তারনায় তারা দিন দিন ক্লান্ত হয়ে পড়ছে। প্রতি কেজি গমের ভূষি ৬০ টাকা, খড়ের ছোট আটি ১০ টাকা এবং কাঁচা ঘাস প্রতি বোঝা ২০০ টাকা। উক্ত খাবার ১টি গরুর ১দিনের খাবার, গো খাদ্যের দামও অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান