ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কাপাসিয়ায় সাংবাদিকদের মানববন্ধন


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ৪-৩-২০২৩ দুপুর ২:৬
গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের রুশাদিয়া গ্রামে ৫ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
 গাজীপুরের সদর উপজেলা নির্বাহী অফিসার একটি বিরোধপূর্ণ মাছের প্রজেক্ট ও বাঁধ পরিদর্শনে সাংবাদিকদের নিয়ে যাওয়ার পর বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সন্ত্রাসীরা  সাংবাদিকদের উপর হামলা চালান। এসময় একাত্তর টিভি ও দৈনিক মানবজমিন পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ইকবাল আহমদ সরকার, আর টিভির গাজীপুরের স্টাফ রিপোর্টার আজহারুল হক,  মোহনা টিভি গাজীপুর জেলা প্রতিনিধি  মোঃ আতিকুর রহমান  ও মানবকণ্ঠ পত্রিকার গাজীপুর প্রতিনিধি শামসুল হক ভুঁইয়া, নুরুসহ কয়েকজন আহত হয়েছেন। 
 
সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে কাপাসিয়া প্রেসক্লাব এবং কাপাসিয়া প্রেস কমিউনিটির নেতৃবৃন্দ শনিবার সকালে প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন করেছে। পরে বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
 
কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাসের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুছা খান রানা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান, সাইফুল ইসলাম শাহীন, জাকির হোসেন কামাল, শাকিল হাসান, মজিবুর রহমান মিলন, আব্দুল কাইয়ুম, মাসুদ পারভেজ, খোরশেদ আলম, মজিবুর রহমান, নজরুল ইসলাম, আকরাম হোসেন রিপন, গোলাম সারোয়ার, সমির বনিক, এস এম লবিব, মাসুদ  শেখ, জাহাঙ্গীর আলম, আনিসুল ইসলাম, উত্তম কুমার দাস, নিয়ামল হাসান, সাইদুল ইসলাম রনি, মাহবুবুর রহমান শরীফ সিকদার প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কলম বিরতি সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। 

এমএসএম / এমএসএম

কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা

শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

​কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি

বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস

নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান