নিখোঁজের পাঁচ দিন পর ভুট্টাক্ষেতে কিশোরের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় সাইফুল ইসলাম (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার ( ৪ মার্চ) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর রামরাই দিঘির পুর্ব পাশে ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ- সাইফুল ইসলাম হরিপুর উপজেলার পূর্ব দামোল গ্রামের নুর ইসলাম ছেলে ও চৌরঙ্গী রণহাট্টা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা গেছে, সাইফুলের মুখে কাপড় পেঁচিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে ফেলা রাখা হয়েছে ভুট্টা ক্ষেতের এক পাশে। স্থানীয় নারীরা ঘাস তুলতে এসে তার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশের প্রাথমিক সুরতহাল তৈরি করে লাশটি থানায় নিয়ে যায়।
সাইফুলের বাবা নুর ইসলাম বলেন, গত ‘২৮ ফেব্রুয়ারি বিকেলে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজার থেকে সাইফুল তার ব্যাটারিচালিত-অটো গাড়িতে করে দু’জন যাত্রী নিয়ে কাঁঠালডাঙ্গী বাজারের উদ্দেশে বের হয়। সাইফুল রাতে বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন তাকে মোবাইল ফোনে কল করলে ফোনটি বন্ধ পায়।’
এ ব্যাপারে নুর ইসলাম হরিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম জানান, ভুট্টাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied