ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত তিন আহত ৭০


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৪-৩-২০২৩ রাত ৮:৫৭
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় স্বপন (২৫) তমিজ উদ্দিন (৬০) ও হাসিবুল ইসলাম (৩২) নামের তিনজন নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন ৭০ জন। শনিবার  দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট ও বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় এসব দূর্ঘটনাটি ঘটে।
নিহত স্বপন (২৩)। তিনি পঞ্চগড় সদর উপজেলার দশমাইল এলাকার মৃত কাশেম আলীর ছেলে।তমিজ উদ্দিন ও হাসিবুল ইসলাম তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়,শনিবার ৪ মার্চ বেলা ১২টায় দেবীগঞ্জে আঞ্চলিক ইজতেমার আখেরী মোনাজাত শেষে পঞ্চগড় সদরের দশমাইল নামক এলাকার উদ্দেশ্যে রিজার্ভ বাসে রওনা দেন মুসল্লিরা। পরে দুপুর দেড়টায় উপজেলার লক্ষীরহাটে যাওয়ার আগে বুড়াবুড়ি মন্দিরের পাশে পেছন দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গেলে বাসের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কে উলটে গিয়ে নিহত এক আহত হয় ২৬ জন।বাসে ৪২ জন মুসল্লি, চালক ও চালকের সহযোগী ছিলেন।
অন্যদিকে ইজতেমা থেকে আরেকটি বাস বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় চাকা ব্লাস্ট হয়ে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৪ জন।দেবীগঞ্জ ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন ও বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় তিনজন নিহত ও ৭০ জন আহতের বিষয়টি নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে