অস্ত্রের খোঁজে হিন্দুনেতার গাড়ি তল্লাশি, পেলো চোলাইমদ
দামি প্রাডো গাড়িতে অস্ত্রের চালান পার হচ্ছে— এমন খবরে তল্লাশি চালিয়ে চারশ মিলি লিটার দেশীয় মদসহ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের এক নেতাকে আটক করেছে সিএমপির ট্রাফিক পুলিশ। গত ৪ মার্চ (শুক্রবার) রাত ৮ টার দিকে নগরের কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড স্কুলের সামনে থেকে আটক করা হয়। পরে ট্রাফিক সার্জেন্টের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
আটক শুকলাল শীল চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বর্তমানে চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকার ৪১৩/ই শুকলাল ম্যানশনে থাকেন৷ শুকলাল শীল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট শাহেদ ইকবালের দায়ের করা মামলার এজহারে বলা হয়— পলগ্রাউন্ডের বাণিজ্য মেলার সামনের রাস্তায় ডিউটিকালীন সময়ে ট্রাফিক উত্তর বিভাগের অপর এক সার্জেন্টের কাছ থেকে খবর পান চট্টমেট্টো-ঘ-১১-০৭০৫ নম্বরে দামি প্রাডো গাড়িতে অস্ত্র আছে। এ খবরে পলোগ্রাউন্ড স্কুলের সামনে গাড়িটির গতিরোধ করে তল্লাশি করলে শুকলাল শীলের পাঞ্জাবির পকেটে একটি প্লাস্টিকের বোতলে চারশ মিলি লিটার দেশীয় মদ পাওয়া যায়। তবে খবর অনুযায়ী কোন অস্ত্র পাওয়া যায়নি তল্লাশীকালে। এসময় জিজ্ঞাসাবাদে চোলাই মদগুলো সেবনের জন্য সাথে রাখার কথা স্বীকার করে নেন আটক শুকলাল শীল৷ এ ঘটনায় অবৈধ মাদকদ্রব্য নিজের দখলে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) ও ২৪(ক) ধারার অপরাধে সার্জেন্ট শাহেদ ইকবাল কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
তার বিরুদ্ধে আন্তর্জাতিক সোনা চোরা চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
এমএসএম / এমএসএম
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন
বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা
খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২
নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল
নোয়াখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
নাজিরপুরে নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগ, বাবাকে পিটিয়ে পুলিশে দিল জনতা
মনপুরায় নজরুল শতবর্ষ উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন
মেহেরপুরে পৌর শহরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র আটক
Link Copied