কুতুবদিয়ায় ইউনাইটেড পারপাস'র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
কক্সবাজারের কুতুবদিয়ায় দাতা সংস্থা এফ্যোয়ারস কানাডা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর আর্থিক সহায়তায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউনাইটেড পারপাস'র প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় কুতুবদিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার প্রকল্প ব্যবস্থাপক শাহ মোহাম্মদ হাসানুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা৷
সভায় প্রকল্প ব্যবস্থাপক শাহ মোহাম্মদ হাসানুজ্জামান প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য এবং কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, হতদরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের জন্য আয় বৃদ্ধি মূলক কর্মকাণ্ডে হতদরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা, ক্ষুদ্র উৎপাদনকারীদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র ব্যবসায়িদের বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি করে আয়ের সুযোগ তৈরি করা এবং সমাজিক সু-সংহতি বৃদ্ধি করার মূল উদ্দেশ্য নিয়ে কাজ করবে ইউনাইটেড পারপাস'র।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুতুবদিয়া উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের নিয়োজিত কর্মকর্তা, মহিলা ভাই চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, আইওএম এর প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি ও প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied