রাজধানীর মিরপুর এলাকায় তিতাসের ২৮টি পৃথক অভিযান
রাজধানীর মিরপুর এলাকায় বিল খেলাপি ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড । সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিতাসের ২৮টি টিম পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. রশিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহা-ব্যবস্থাপক জানান, যারা বাসা বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিল খেলাপি ও অবৈধ গ্যাস সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছে আমরা তাদের সংযোগ বিচ্ছিন্ন করছি ।
তিনি বলেন, আমরা সবাইকে সচেতন হতে বলব। মানুষের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে তারা আর অবৈধভাবে গ্যাস ব্যবহার করবে না ও বিল বকেয়া রাখবে না। দেশের সম্পদ নষ্ট করবে না।
অভিযানে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ , প্রকৌশলী এ কেএম মনিরুল ইসলাম, শাহেদ-উল হক, প্রকৌশলী আতর আলী, এ কে এম মাহবুব আলী, মো. মঞ্জুর আজিজ মোহন, মো. গোলাম মোস্তফা, প্রকৌশলী গোলাম ফারুক, মো. তোফাজ্জল হোসেন, প্রকৌশলী মো. রবিউল ইসলাম, মো. আব্দুল জব্বার, প্রকৌশলী মো. নজিবুল হক প্রমুখ।
এমএসএম / এমএসএম
গ্রামীণফোনের সাবেক কর্মীদের বকেয়া পরিশোধের দাবী
রাণীনগরে অভ্যন্তরীণ জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের উদ্বোধন
রায়গঞ্জের পালপাড়ায় প্রতিমা তৈরির কাজ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার
বাঘার আলাইপুরে বিএসএফের হাতে আটক ৫ জনের পরিবারের পাশে শামীম সরকার
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ
মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে আইনুদ্দিন কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খালিয়াজুরীতে হাওরে হাঁস পালনের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
কলাতলী আবাসন কলোনিতে পানি নিষ্কাশনে নিজ অর্থায়নে পাইপ দিলেন মামুন মিয়া
চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির বিশেষ অভিযান: ৩ কোটির বেশি টাকার চোরাচালান পণ্য জব্দ
শরতের আগমনে বারহাট্টায় বিক্রি হচ্ছে ঐতিহ্যবাহী জলজ ফল শালুক
মির্জাগঞ্জে মাদক ও ভূমি দস্যুতার অভিযোগে বশির খান এবং নেছার খানের শাস্তির দাবিতে মানববন্ধন
চাঁদপুরে কালো ব্যাজ ধারণ করে তিন বিচারকের প্রত্যাহারের দাবী আইনজীবীদের