ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সাপাহারে ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ১১:৪৯

ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৩ উদ্‌যাপন উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাননীয় খাদ্যমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান, পরে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন। সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ সদস্যগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরবর্তীতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, প্রাণী সম্পদ অফিসার ডা: গোলাম রাব্বানী, সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীগণ।

পরে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন