ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অসতর্কতার কারনে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন নাগরিক নেতারা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ১১:৫৩

খুলনা মহানগরীর রূপসা এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় ফ্যাক্টরির আশেপাশে এলাকায় ধোয়া ছড়িয়ে পড়ে জনমনে আতঙ্ক ও যানবাহন চলাচলে বিঘ্নতা তৈরী হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফ্যাক্টরির পরিত্যাক্ত স্থান থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দায়িত্বহীনতার অভিযোগ জানিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন খুলনা নাগরিক নেতৃবৃন্দরা। অগ্নিকান্ডের ঘটনায় নগরীর টুটপাড়া, লবণচরা, দোলখোলা, রূপসা, হাজী মহসীন রোড,রয়্যাল মোড় এলাকাসহ আশপাশের সকল এলাকায় তীব্র ধোয়া ছড়িয়ে পড়ে। এ সময় তীব্র ধোয়ার কারনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনেন। দাদা ম্যাচ ফ্যাক্টরি এলাকার বাসিন্দা আশিক জানান, সন্ধ্যা ৭টার দিকে ধোয়া দেখা যায়। প্রথমে অনেকে ভাবে ফ্যাক্টরিটি পরিত্যাক্ত বিধায় চোর ঢুকতে পারে। এজন্য লোকজন জড়ো হয়। কিন্তু তাৎক্ষনিক আগুন ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসি ফায়ার সার্ভিসকে জানালে তাৎক্ষনিক ফায়ার সার্ভিস টিম উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু আগুনের কারনে সৃষ্টি হওয়া ধোয়ার কারনে রুপসা এলাকা দীর্ঘক্ষন ধোয়াচ্ছন্ন অবস্থায় ছিল। টুটপাড়া কবরখানা মোড়ের ব্যবসায়ী আনোয়ারুল জানান, তীব্র ধোয়াতে কবরখানা এলাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। ধোয়া দেখে আতঙ্ক তৈরী হলে হোটেল ও চায়ের দোকানগুলোতে গ্যাসের চুলা চালাতেও বারণ করে এলাকাবাসীরা। অগ্নিকান্ডের মুল ঘটনা জানা গেলে জনমনে কিছুটা স্বস্তি আশে বলে তিনি জানান। অগ্নিকান্ডের সময়ে রুপসা থেকে আসা মোটরবাইক আরোহী জোবায়ের জানান, তীব্র ধোয়ার কারনে শ^াস নেওয়াই দুস্কর হয়ে পড়ে মোটরবাইক চালাতেও সমস্যা হয়। আতঙ্কগ্রস্থ হয়ে তিনি জানান ক্যামিক্যালের কারনে এ ধোয়া মানুষের জন্য ক্ষতিকর। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের দুটি ও বয়রা থেকে একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের কারণ হিসেবে তিনি বলেন, কারখানার একটি কক্ষে সালফার সংরক্ষিত ছিল। মূলত সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কেমিক্যাল থাকার কারণে ধোয়া তৈরী হয় এবং আশে পাশের এলাকায় ধোয়া ছড়িয়ে পড়ে। ফ্যাক্টরীর একটি কক্ষে সালফার সংরক্ষিত ছিল। মূলত সেখান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। দাদা ম্যাচ ফ্যাক্টরির কাঁচামাল সংরক্ষিত স্থানে পুরাতন বারুদের কারণে অগ্নিশিখার পরিবর্তে ধোঁয়া তৈরী হয়। খুলনা নাগরিক আন্দোলন নেতা বাবুল হাওলাদার বলেন, দাদা ম্যাচ ফ্যাক্টরি আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষনা হয়েছে। বন্ধ ঘোষিত ফ্যাক্টরির কেমিক্যাল ও বারুদজাতীয় কাঁচামাল এভাবে ঝুকিপূর্ন অবস্থায় রাখাটা সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। অসতর্কতার কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের দায়িত্বহীনতা নগরবাসীর কাছে কাম্য নয় বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়