জুড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন
মৌলভীবাজার জেলার জুড়ীতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৭ই মার্চ) সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল সাড়ে নয়টায় উপজেলা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা ফিল্ড অফিসার মোহাম্মদ সুজাউদৌল্লাহ'র সঞ্চলনায় ও উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, থানার (ওসি) তদন্ত মোঃ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন ভূঁইয়া, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও এ সময় বীরমুক্তিযোদ্ধাগন, উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন