ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে আড়াই শতাধিক দুস্থ-অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৭-২০২১ দুপুর ৪:৪৬

ঈদপরবর্তী করোনা মহামারীতে কুড়িগ্রামে দুস্থ ও অসহায় আড়াই শতাধিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে এ কোরবানির মাংস বিতরণ করা হয়।

গত বৃহস্পতিবার দুপুরে মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কুরবানি প্রজেক্ট-২০২১-এর আওতায় মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) মাধ্যমে জেলার দুই উপজেলা রাজীবপুর ও কুড়িগ্রাম সদরের ৫টি ইউনিয়নের ২৬৪টি পরিবারকে মোট ৩৯৫ কেজি কোরবানির মাংস বিতরণ করা হয়। এ সময় উপকারভোগীদের প্রত্যেককে ১.৫ কেজি করে কোরাবানির মাংস বিতরণ করা হয়।

এর আগে প্রত্যেকটি ইউনিয়নের মুসলিম এইড-ইউকে বাংলাদেশের ফিল্ড অফিসের  নির্দেশনায় ইএসডিও তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের অনুমোদনে বিশেষত দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, এতিম ও বয়স্কদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাস্তবায়নকারী বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর এপিসি ও ফোকাল পার্সন তোফাজ্জল হোসাইন, স্বপ্ন প্রজেক্টের কো-অর্ডিনেটর অরুণ চন্দ্র অধিকারী, সিস প্রকল্প ব্যবস্থাপক সুভাস সরকার ও যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের