বিদেশে থেকেও এমপির খায়েশ সুকুমার চৌধুরীর
বছরের বেশিরভাগ সময় থাকেন বিদেশে, দেশের জনগণের সাথে তেমন যোগাযোগ বা সম্পর্ক নেই বললেই চলে। বছরে/ ছয় মাসে কয়েকদিনের জন্য দেশে আসলেও সময় কাটান ঢাকা ও চট্টগ্রামের বিলাসবহুল আবাসিকে বা অভিজাত এলাকায়। স্থানীয়দের সাথে নেই সখ্যতা। মাঝে মাঝে নিজ ধর্মের বা কিছু আত্মীয় স্বজনদের সামান্য আর্থিক সহয়তা করে থাকেন বলে খবর পাওয়া গেলেও আপামর জনসাধারণের সাথে রয়েছে দুরত্ব। নিজেকে দানবীর হিসেবে পরিচিত করতে চাইলেও, দারিদ্র সীমার নিচে বসবাস কারীদের সাথে দেওয়ার মত সময় থাকেনা তার হাতে। তবে নির্বাচন এলেই এলাকায় বেড়ে যায় এই ব্যক্তির আনাগোনা।
জানা যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের পাঁচটি ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলা নিয়ে গঠিত ওই আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সুকুমার চৌধুরীর নামও শোনা যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের লোগো সমেত বোয়ালখালী উপজেলা ও নগরীর বিভিন্ন এলাকায় নিজের ছবি দিয়ে পোস্টার সাটিয়েছেন। নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে বক্তব্য দিচ্ছেন গণমাধ্যমেও।
সুকুমার চৌধুরীর এমপি নির্বাচনের বিষয়টি নিয়ে চট্টগ্রাম ৮ আসনের বোয়ালখালী ও চান্দগাঁও এলাকার বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে এলাকার বেশিরভাগ লোকেই তার নামও শোনেনি। আবার কতিপয় লোকে তার নাম শুনলেও কখনো চোখে দেখেননি। আবার কিছু লোক আছেন যারা তাকে চিনেন এমন কিছু ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান উনি (সুকুমার চৌধুরী) তো বছরের বেশিরভাগ সময় আমেরিকায় থাকেন স্থানীয়দের সাথে তার তেমন একটা যোগাযোগ নেই। এমন লোক এমপি হলে জনগণের সুখে দুখে তাকে পাশে পাওয়া যাবেনা।
স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন কয়েকজনের সাথে কথা বললে, নাম প্রকাশ না করার শর্তে জানান, দেশের যেকোন নাগরিকেরই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। তবে এটি যেহেতু সংসদ নির্বাচন তাই এখানে দলীয় মনোনয়নের একটি ব্যপার থাকে। একজন লোক এমপি পদে নির্বাচন করতে হলে তার কিছু পুর্ব পরিকল্পনা থাকে। এলাকার লোকজনের সাথে মিশতে হয়, জনগণের সুখ-দুঃখের কথা শুনতে হয়। কিছু কিছু সময় তাদের উপকারে লাগতে হয় আর দলীয় মনোনয়নের জন্য দলের একনিষ্ট কর্মী হতে হয় আবার সমাজসেবা করার জন্য নিজের অর্থও থাকতে হয়। এখানে সুকুমার চৌধুরীর হয়তো কিছু টাকা আছে কিন্তু চোখে পড়ার মতো আরতো কিছুই নেই। এলাকার মানুষ এখনো তার নামটাও জানেনা, চেনাতো দুরের কথা। তাহলে ভোটাররা তাকে কেন ভোট দিবে? যারা দিনরাত পরিশ্রম করে রাজনীতি করছেন পাশাপাশি জনসেবায় সম্পৃক্ত রেখেছেন নিজেকে মানুষ তাদের ভোট না দিয়ে একজন অতিথিকে নিশ্চয়ই ভোট দিবেনা।
নিবার্চনের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে অমিত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুকুমার চৌধুরী ও তার ছেলে অমিত চৌধুরীর মোবাইলে একাধিকবার কল ও বার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি। সর্বশেষ হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোন জবাব পাওয়া যায়নি।
উলেখ্য সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হলে ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ-নির্বাচনে মোছলেম উদ্দিন সংসদ সদস্য হন। সম্প্রতি তিনিও মৃত্যুবরণ করলে আসনটি শুন্য ঘোষণা করে আগামী ২৭ এপ্রিল উপনির্বাচন দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
এমএসএম / এমএসএম
জমি নিয়ে বিরোধে ভাই, ভাতিজাসহ ৫জনকে কুপিয়ে জখম করলো চাচাতো ভাই
শেরপুরে অসহায় বয়োবৃদ্ধ সজু শেখ ও অসুস্থ স্ত্রীর পাশে জেলা প্রশাসন
ভূরুঙ্গামারীতে উদ্বোধনের পরও চালু হয়নি পাবলিক লাইব্রেরি
কোটি টাকার ডেমু পড়ে আছে লাকসাম লোকোশেডে - মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রাংশ
কুতুবদিয়ায় ১২ দিনে পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে
রায়গঞ্জে পা হারানো আবুল কালামের পাশে দাঁড়াল মানবিক সংগঠন
বাকেরগঞ্জ ডিকেআইবি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের নথিতে মারধরে আহত বলা হলেও চমেক'র নথিতে স্বাভাবিক মৃত্যু
বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গ্রামীণফোনের টাওয়ার চান সেবা সংশ্লিষ্টরা
খালিয়াজুরীতে স্বাস্থ্যকেন্দ্রে চুরি, আটক ২
নেত্রকোণায় সাড়ে তিন কোটি টাকার ধান কেনায় অনিয়মের সংবাদ,সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল