সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হলো উপজেলা পরিষদ চত্বরে
ঢাকা জেলার জনবহুল উপজেলা খ্যাত ঐতিহ্যবাহী সাভারে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে উপজেলা প্রশাসন ও সরকার ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে প্রশাসন। পরে একে একে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা (পিপিএম) সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আলোচনা সভায় এ সময় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরায় স্ব স্ব অবস্থান থেকে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
এদিকে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সাভার পৌর এলাকায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। পরে পৌর ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাভার পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আব্দুল গনি। এছাড়া আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী নিউটন, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়াসহ আরো অনেকে।
এছাড়া দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা এবং চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শণ, পুরষ্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
ভারী বর্ষণে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে জলাবদ্ধতা, প্রশাসনিক কাজে ব্যাঘাত
ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা
মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'
বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই
খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার
মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ
ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ
নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ
উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী
ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা
আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম
রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?
Link Copied