কুতুবদিয়ায় ঐতিহাসিক ৭মার্চ উদযাপন
কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে৷
এ দিন (৭মার্চ) মঙ্গলবার সকাল নয়টা থেকে পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, কুতুবদিয়া থানা, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা৷
এতে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ তাহের, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার, কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেড়িকেল অফিসার ডাঃ রেজাউল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম, রমিজ আহমদ কুতুবী, আলী আকবর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, যুবলীগ নেতা সেলিম উদ্দিন লিটন, বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী প্রমুখ৷
বক্তারা বলেন, ১৯৭১সালের এই দিনে তৎকালিন রেসকোর্চ ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৮ মিনিট অগ্নিঝরা ভাষণ প্রদান করেন। এই ঐতিহাসিক ভাষণে বাঙ্গালী জাতির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পরিপূর্ণ রূপরেখা রচিত হয়। এই ভাষণে অনুপ্রাণিত হয়ে লক্ষ লক্ষ বাঙ্গালী মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ি যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মাহুতি ও ২লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশের জন্ম হয়৷ এটা বাঙ্গালীর ঐতিাসিক দলীল৷ ২০১৭ সালের ৩০অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার
বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা
Link Copied